1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Title :
কালিয়ার পেড়লীতে ১৪৪ ধারা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ ফরহাদ হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি, এএফআইয়ের দুই পুরস্কার বাংলাদেশ ব্যাংকের র‌্যাবের জায়গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, বিল পাস সংসদে বাংলা কিউআরে দৈনিক লেনদেন ১২০ কোটি টাকা, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টিসিবির মজুত বাড়াতে ৯ হাজার টন ছোলা ও ১ কোটি লিটার তেল কেনার অনুমোদন শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

স্মার্ট শেয়ারের ম্যানেজিং ডিরেক্টর হলেন নুর মোহাম্মদ বাবু

  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৫৭ এএম
  • ৪৬৭ Time View

চট্টগ্রামের একটি অন্যতম বড় ব্যাবসায়িক গ্রুপ স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। স্মার্ট গ্রুপের কনসার্ন স্মার্ট শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিঃ ( ডি এস ই, ট্রেক -২৯০) এবং (সি এস ই, ট্রেক-১২৭) এর ম্যানেজিং ডিরেক্টর হলেন স্মার্ট শেয়ারের প্রতিষ্ঠাকালীন সিইও নুর মোহাম্মদ বাবু।

বিগত ছয় বছর তিনি স্মার্ট সি ই ও এবং নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান স্মার্ট শেয়ার এর পরিধি বেড়ে চটগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার এর পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জেরও ট্রেকহোল্ডার হওয়ায় নুর মোহাম্মদ বাবুকে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসাবে দায়িত্ব দেয়া হয়।

নতুন দায়িত্বের বিষয়ে নুর মোহাম্মদ বাবু বলেন, স্মার্ট শেয়ার পুঁজিবাজের বিনিয়োগকারীদের আরো বেশী স্মার্ট ইনভেস্টরে পরিণত করতে সহায়তা করবে। এ লক্ষ্যে তিনি বিনিয়োগকারীদের জন্য নিয়মিত ট্রেনিং ও অ্যাওয়ারনেস প্রোগ্রাম হাতে নিবেন।
তিনি আরো জানান, বাজারের পরিধি বড় হচ্ছে, বন্ড মার্কেটের পাশাপাশি কমোডিটি মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজার। স্মার্ট শেয়ার কমোডিটি মার্কেটেও ভুমিকা রাখতে প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এখন বাংলাদেশের সীমানা পেরিয়ে প্রবাসীদের দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিঃ দেশের বাইরে ও শাখা খোলার উদ্যোগ নেবে।  বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজার ফ্রন্টিয়ার মার্কেট এ অবস্থান করছে এবং আগামীতে এমার্জিং মার্কেটে উন্নীত হওয়ার লক্ষ্যে হাঁটছে। পুঁজিবাজারে এই অগ্রগতিতে সমানতালে এগুতে চায় স্মার্ট শেয়ার।
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকার/ডিলার লাইসেন্স পেয়েছে স্মার্ট শেয়ার। খুব দ্রুত ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেকে ট্রেড শুরু করবেন বলে জানান তিনি। ওএমএস ( অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) সেবার মাধ্যমে বিনিয়োগ কারীদের সর্বোচ্চ সেবা এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে কাজ করবে স্মার্ট শেয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com