1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

রূপালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ১ কোটি টাকা আত্মসাৎ মামলা

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫৬ পিএম
  • ২৯১ Time View

খুলনায় রূপালী ব্যাংকের বাহাউদ্দিন আহমেদ (৩৮) নামে এক কর্মকর্তার বিরুদ্ধে ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযুক্ত বাহাউদ্দিন আহমেদ নগরীর বয়রা মধ্যপালপাড়া এলাকার আলাউদ্দিন আহমেদের ছেলে। তিনি রূপালী ব্যাংক (বয়রা মহিলা শাখা) সিনিয়র কর্মকর্তা। বর্তমানে অভিযুক্ত বাহাউদ্দিন কারাগারে রয়েছেন।

দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বলেন, অভিযুক্ত বাহাউদ্দিন আহমেদ উক্ত ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় গত বছরের ১১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সাতটি লেনদেনের মাধ্যমে ৮৫ লাখ টাকা উত্তোলন করেন। যা ৩১ অক্টোবর ইন্টারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে ৭১ লাখ টাকা ও আরেক চলতি হিসাব নম্বর থেকে ১৪ লাখ টাকা নিয়ে সমন্বয় করেছে। পরবর্তীতে গত বছরের ৭ নভেম্বর ও ৯ নভেম্বর ইন্টারেস্ট পে-অ্যাবল অন এফডিআর থেকে দু’দফা ১৮ লাখ টাকা ৫০ হাজার টাকাসহ মোট ৮৯ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা ও জালিয়াতি করেছেন। এছাড়াও চালানে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার গড়মিল করেছেন। উক্ত লেনদেনে ব্যাংকের একই শাখায় কর্মরত কর্মকর্তা মাসুকা নাসরিন এবং ব্যবস্থাপক জ্যোতি প্রভা রায়ের ব্যাংক একাউন্ট কৌশলে জালিয়াতি করে এ টাকা আত্মসাৎ করা হয়েছে।

দুদক কর্মকর্তা আরও জানান, তদন্তকালে উক্ত অপরাধের সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com