1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

উদ্যোক্তাদের ভারী যন্ত্রপাতি উৎপাদনে বিনিয়োগের আহ্বান

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.১৬ পিএম
  • ২৯০ Time View

কেবল ভোগ্য পণ্য উৎপাদনে সীমাবদ্ধ না থেকে দেশের উদ্যোক্তাদের ভারী যন্ত্রপাতি উৎপাদনে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ১৭তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

পোশাক শিল্পের পণ্য বৈচিত্র্যের পাশাপাশি উচ্চ মূল্যের পণ্য উৎপাদনের তাগিদ দিয়ে তিনি বলেন, গত কয়েক বছরের শত বাঁধা বিপত্তির পরও বাংলাদেশ ভালো করছে।

সালমান এফ রহমান জানান, বর্তমানে তৈরি পোশাক খাতে সারা বিশ্বে ম্যানমেউড ফেব্রিকের চাহিদা বাড়ছে। পোশাক শিল্পে বর্তমানে ৭০ শতাংশই ম্যানমেইড আর মাত্র ৩০ শতাংশ কটন ব্যবহার হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ এখনও কটনেই পড়ে আছে। খুব কম প্রতিষ্ঠানটিই ম্যানমেইড ফেব্রিকের ব্যবহার করে থাকে।

জ্বালানি সংকটের বিষয়ে তিনি বলেন, আগে স্পট মার্কেটের এলএনজির দাম ছিল ১২ ডলার। যা বাড়তে বাড়তে এক সময় ৬৫ ডলারের উঠেছে। যার কারণে শুধু বাংলাদেশই নয়, বিশ্বের সব দেশই ভুগছে।

এসময় উৎপাদন নিরবচ্ছিন্ন রাখতে মানসম্মত জ্বালানি সরবরাহের দাবি জানান ব্যবসায়ীরা। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন বলেন, রফতানি লক্ষ্য পূরণে পোশাকখাতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে।

এজন্য এখাতে পণ্য বৈচিত্র্যর পাশাপাশি ম্যানমেইড ফেব্রিকের ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি।

করোনায় প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও রাজধানীতে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হয়েছে। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ১৭তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের যন্ত্রপাতির প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩৫টি দেশের প্রায় ১ হাজার ২০০ প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, বস্ত্র ও পোশাকখাতে বাংলাদেশ বিশ্বে এখন গুরুত্ব পাচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে মানসম্মত জ্বালানি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বস্ত্র ও পোশাক খাতের প্রযুক্তি ও যন্ত্রপাতির এ প্রদর্শনী আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) শেষ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com