1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

মলম পার্টির খপ্পরে ব্যবসায়ী

  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.০৪ পিএম
  • ২৩৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীতে বাসের ভেতর ইকবাল (৫৫) নামে এক ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শাহবাগ থানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বাসযাত্রীরা।

তবে তার কাছ থেকে কী পরিমাণ টাকা হাতিয়ে নেয়া হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।

হাসপাতালে নিয়ে যাওয়া বাসযাত্রী মো. পাভেল হোসেন জানান, মিরপুর থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাসে যাচ্ছিলেন ইকবাল। পথে অচেতন অবস্থায় সিটে পড়ে থাকতে দেখে প্রথমে তাকে বারডেম হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ইকবালের ভাগনিজামাই আ. ওহাব জানান, তার বাড়ি বগুড়া সদর উপজেলার বাইনপাড়া গ্রামে। এলাকায় মুরগির খামার রয়েছে তার। একটি বিশেষ কাজে রোববার রাতে তিনি বগুড়া থেকে ঢাকায় আসেন। দুপুরে তার মোবাইল ফোন থেকে জানানো হয় তিনি হাসপাতলে ভর্তি।

তিনি আরও জানান, ইকবালের সঙ্গে ২টি মোবাইল ফোন পাওয়া গেলেও কোনো টাকা-পয়সা পাওয়া যায়নি। তার সঙ্গে কী পরিমাণ টাকা ছিল তা-ও জানেন না তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, স্টোমাক ওয়াশ করানো পর তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তার সঙ্গে থাকা টাকা-পয়সা খোয়া গেছে বলে অভিযোগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com