1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

মাশরাফী: আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করতে হবে

  • আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৫৯ এএম
  • ২৫৯ Time View

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, আগামী নির্বাচনেও শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

মাশরাফী বলেন, ‘আমার নির্বাচনী সময়ের চার বছর শেষ হয়েছে; এর মধ্যে দুবছর করোনার কারণে সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল।

‘আমার পরিবারের ১৬ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছিল। করোনা কমে গেলে আমরা আমাদের কার্যক্রম পুনরায় শুরু করি। নড়াইলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শেষ হয়েছে; আরও চলমান রয়েছে।’

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলেন, ‘নড়াইলবাসীর কোনো দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরিয়ে দেননি।’

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গোলাম নবী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com