1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

আইনমন্ত্রীঃ সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে

  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫৯ পিএম
  • ২৩৬ Time View

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনও সংবিধান অনুযায়ীই হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর পাবলিক হলে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে একটি সংবিধান আছে। বাংলাদেশের সকল নির্বাচন এই সংবিধান অনুযায়ী হয়ে আসছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ীই হবে।

আনিসুল হক বলেন, আমি আজ যে অনুষ্ঠানে এসেছি সেই অনুষ্ঠান যাকে কেন্দ্র করে তিনি বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। সেই পরিবারের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। আমরা একই পেশায়। আমাদের পরিবারের সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। এ বইটিতেও সেই মুক্তিযুদ্ধ নিয়ে গল্প রয়েছে। আর এ অনুষ্ঠানে আসতে পেরে আমারও ভালো লাগছে।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর ডাকে। কারও রেডিও ব্রডকাস্টিংয়ে হয়নি।

‘কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে মানুষের কাছে সঠিক ইতিহাস তুলে ধরেছেন। যা এখনও অব্যাহত রয়েছে। আজকের এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে, এটি থেকেও নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে।

এতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com