রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশখালী ভিক্ষু সমিতির কার্যকরী কমিটি পুনর্গঠন ইতালি প্রবাসী রফিকুল ইসলাম সজীবকে বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৪ আসামী আটক ফুলপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রশিক্ষণ ও প্রশাসনের সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত ত্রিশালে মোবাইল_কোর্ট পরিচালনায় অবৈধ বালু উওোলন করায় কারাদণ্ড ও জরিমানা আদায় গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্কে অবহিতকরণসভা অনুষ্ঠিত গণভোট গণবিরোধী হিসেবে বিবেচিত হবে : মোমিন মেহেদী OGSB এর প্রস্তাবিত কর্মসূচিকে ঘিরে বিতর্ক চুয়াডাঙ্গায় গণসংযোগে মাসুদ পারভেজ রাসেল মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই: রাসেল ফকিরহাটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও লিফলেট বিতরণ করলেন এম এ এইচ সেলিম

এবার বাংলাদেশ ফাইন্যান্স জিতে নিলো সাফা অ্যাওয়ার্ডস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬৩ Time View

সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের অবস্থান সুদৃঢ় করলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। এবার জিতে নিলো সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টস্ (সাফা) অ্যাওয়ার্ড।

দ্য ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস্ অব শ্রীলঙ্কা, কলম্বো থেকে ভার্চুয়ালি সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ এর আয়োজন করে। সাফা’র পক্ষ থেকে আইসিএবি’র সভাপতি মো. শাহাদৎ হোসেন এফসিএ পুরস্কার প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাফা’র উপদেষ্টা এ.কে.এম. দেলোয়ার হোসাইন এফসিএমএ, মাহমুদুল হাসান খসরু, সাবেক সভাপতি,আইসিএবি এবং আইসিএবি’র কাউন্সিল সদস্য মো. হুমায়ুন কবীর এফসিএ। এবার আর্থিক সেবা খাতে সেরার পুরস্কার গেছে আইডিএলসির ঘরে, বাংলাদেশ ফাইন্যান্স হয়েছে ফাস্ট রানার আপ।

বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের অডিটরিয়ামে সীমিত পরিসরে সেরার স্বীকৃতি তুলে দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. রোকনুজ্জামান এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ। বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আইসিএবি ও আইসিএসবি অ্যাওয়ার্ডের পর সাফার মতো আন্তর্জাতিক স্বীকৃতি তাদের এগিয়ে যাওয়ার দৃপ্ত পথচলাকে আরও গতিশীল করবে। এই অর্জনে দেশ সেরা আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যে টার্গেট নির্ধারণ করা হয়েছে তারও উন্মেষ ঘটবে বলে জানান কায়সার হামিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো: সাজ্জাদুর রহমান ভূইয়া এবং হেড অব ফাইন্যান্স অমিতাভ দেবনাথ এফসিএ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS