1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩০ এএম
  • ২৬০ Time View

নিজস্ব প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন ওয়ালটন মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের ব্যক্তিগত অফিসের সামনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৭টার পর সদ্য বিজয়ী এমপি আব্দুল ওদুদের ওয়ালটন মোড়ের নাহালা ভবনের ব্যক্তিগত অফিসের সামনে এমপিকে গালিগালাজ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) মো. আতিউর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর জাহান। 

এবিষয়ে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন,  ৭টার পর নাহালা ভবনের আমার ব্যক্তিগত অফিস থেকে বের হচ্ছিলাম। এসময় এমপি নির্বাচিত হওয়ায় আমাকে শুভেচ্ছা জানাতে আসা লোকজন ও আমার গাড়িতে উঠতে গিয়ে রাস্তায় কিছুটা জনসমাগম হয়। এতে ক্ষিপ্ত হয়ে পৌর কৃষকলীগের সহ-সভাপতি মেসবাউল হক টুটুল ও জেলা শহরের মসজিদপাড়ার ইব্রাহিম অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোঃ মোখলেসুর রহমানের সমর্থক।

তিনি আরও বলেন, গালিগালাজ শুনে আমার ব্যক্তিগত অফিসের সামনে থাকা দলীয় নেতাকর্মীরা তাদেরকে প্রতিবাদ করে। এসময় কথা কাটাকাটি হলে তারা পালিয়ে যায়। পরে জেলা আওয়ামীলীগ কার্যালয় ও আমার ব্যক্তিগত অফিসের মাঝামাঝি জায়গায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। 

চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোঃ মোখলেসুর রহমান বলেন, আমার লোকজন বোমাবাজি করে না। তারা নিজে নিজে ককটেল ভাটিয়ে আমার সুনাম ক্ষুন্ন করছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com