1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০.২৯ পিএম
  • ১৪৭ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন একজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (পুঁজিবাজার-১ শাখা) উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেন সাদাত। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য তাকে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগের শর্ত অনুযায়ী নতুন কমিশনারকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া, তার বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারি করা এই নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এদিকে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক সোমবার (২৭ জুলাই) জারিকৃত প্রজ্ঞাপন নম্বর-৫৩.০০.০০০০.০০০.৪২১.১১.০০০১. ২৬-১২৬ মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫(২) অনুযায়ী কমিশনার হোসেন সাদাত, এফসিএস-কে চার বছর মেয়াদের জন্য বিএসইসি এর কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

কমিশনার হোসেন সাদাত একজন অভিজ্ঞ করপোরেট পেশাজীবী এবং করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কৌশল, আর্থিক ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন ও করপোরেট যোগাযোগ বিষয়ে সুদীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। টেলিযোগাযোগ, তেল ও গ্যাস এবং নিরীক্ষা ও নিরীক্ষা-নিশ্চয়তা খাতে তার প্রায় তিন দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি গ্রামীণফোন, শেল অয়েল অ্যান্ড গ্যাস, কেয়ার্ন এনার্জি এবং রহমান রহমান হক, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস (কেপিএমজি বাংলাদেশ)-এ জ্যেষ্ঠ নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), করপোরেট সেক্রেটারিজ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (সিএসআইএ) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-সহ বিভিন্ন বোর্ড/কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কমিশনার হোসেন সাদাত একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি। এছাড়া তিনি যুক্তরাজ্যের লন্ডন বিজনেস স্কুল থেকে নির্বাহী পর্যায়ের ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

কমিশনার হোসেন সাদাতের যোগদানের মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনারদের পূর্ণাঙ্গ কাঠামো সম্পন্ন হলো। কমিশন আশা করে, পুঁজিবাজার, করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com