1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯.১৩ পিএম
  • ১৬১ Time View

গ্লোবাল এডুকেশন ও ট্যালেন্ট সল্যুশন অর্গানাইজেশন এবং টোফেল আইবিটি (TOEFL iBT) পরীক্ষার নির্মাতা ইটিএস (ETS) সম্প্রতি আমারি ঢাকায় একটি টোফেল এক্সপেরিয়েন্স ডে-এর আয়োজন করে। বাংলাদেশে ইটিএসের প্রথম আনুষ্ঠানিক সশরীরে আয়োজিত টোফেল এক্সপেরিয়েন্স ডেতে ইংরেজি ভাষার প্রশিক্ষক, টোফেল প্রস্তুতি বিশেষজ্ঞ, শিক্ষা পরামর্শক, শিক্ষাবিদ এবং চ্যানেল পার্টনারসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

ইটিএস-এর বিশেষজ্ঞ এবং দক্ষিণ এশিয়া দলের জ্যেষ্ঠ প্রতিনিধিদের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের টোফেলের চারটি মূল বৈশিষ্ট্য, ফেয়ার, অ্যাজাইল, স্মার্ট এবং টেইলরড সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই কর্মসূচিতে টোফেল আইবিটি পরীক্ষার চারটি দক্ষতা, রিডিং, রাইটিং, স্পীকিং এবং লিসেনিং, নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা পরীক্ষার নতুন ফরম্যাট, প্রশ্নের ধরন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পান। পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আরও কার্যকরভাবে প্রস্তুত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

অংশগ্রহণকারীদের টোফেল পরীক্ষার অফিসিয়াল প্রস্তুতি উপকরণ দেওয়া হয়। এর মধ্যে ছিল টোফেল ওভারভিউ বুকলেট, লেসন প্ল্যান, স্টাডি প্ল্যানার, টোফেল প্র্যাকটিস অনলাইনের অ্যাক্সেস এবং টোফেল গাইডের পকেট সংস্করণ। এই উপকরণগুলো প্রশিক্ষক ও পরামর্শকদের শেখানো আরও সহজ করতে এবং পরীক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুত করতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে।

আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতি আগ্রহ এবং ইংরেজি ভাষার দক্ষতার সনদের চাহিদা বাড়ায় বাংলাদেশ ইটিএস-এর জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে। বর্তমানে ঢাকায় পাঁচটি ও চট্টগ্রামে একটি অনুমোদিত টোফেল পরীক্ষা কেন্দ্র রয়েছে। এছাড়া সিলেটে নতুন একটি কেন্দ্র চালুর পরিকল্পনাও রয়েছে। টোফেল আইবিটি হোম এডিশনের মাধ্যমে বড় শহরের বাইরেও যোগ্য পরীক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাড়ানো হয়েছে। একই সঙ্গে, ইটিএস ২০০টির বেশি চ্যানেল পার্টনারের সঙ্গে কাজ করে শিক্ষার্থী সেশন, সেমিনার ও বিভিন্ন স্থানীয় উদ্যোগের মাধ্যমে টোফেল সম্পর্কে সচেতনতা তৈরি করছে।

অনুষ্ঠানে ইটিএস-এর টোফেল ও জিআরই, দক্ষিণ এশিয়ার নির্বাহী পরিচালক করণ ললিত বলেন, “আন্তর্জাতিক উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন শিক্ষার মান, ক্যারিয়ারের সুযোগ এবং ভবিষ্যতের সম্ভাবনা বিবেচনা করেই বিদেশে পড়াশোনার গন্তব্য বেছে নিচ্ছে। শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে প্রশিক্ষক ও শিক্ষা পরামর্শদাতাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ঢাকায় আয়োজিত ‘টোফেল এক্সপেরিয়েন্স ডে’-এর মাধ্যমে আমরা তাদের কাছে টোফেল পরীক্ষার আনুষ্ঠানিক তথ্য ও ইটিএস-এর মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা দিয়েছি, যাতে তারা শিক্ষার্থীদের আরও ভালোভাবে সহায়তা করতে পারেন। উন্নত টোফেল আইবিটি পরীক্ষা সম্পর্কে তাদের ধারণা আরও ভালোভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যাতে তারা শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুত করতে এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার আরও বেশি সুযোগ পেতে সহায়তা করতে পারেন।”

বাংলাদেশের প্রশিক্ষক ও শিক্ষা সম্প্রদায়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যেই ইটিএস টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করেছে। অফিসিয়াল পরীক্ষার তথ্য, প্রয়োজনীয় নির্দেশনা এবং প্রস্তুতির উপকরণ সহজে পাওয়ার সুযোগ দিয়ে ইটিএস শিক্ষার্থীদের টোফেল iBT পরীক্ষার প্রস্তুতি আরও সহজ করতে এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষার পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করতে চায়। টোফেল আইবিটি পরীক্ষা, প্রস্তুতির উপকরণ এবং নিবন্ধন সম্পর্কে আরও বিস্তারিত জানতে www.ets.org/toefl ওয়েবসাইট দেখুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com