1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক এভিয়েশন ও পর্যটনের সম্ভাবনা-সংকট নিয়ে চ্যানেল আই এর ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে কামরুল ইসলাম ও সালাহউদ্দীন সুমন আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান

মোহাম্মদ শাহিন উদ্দিন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকার সভাপতি নির্বাচিত

  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭.৩৩ পিএম
  • ৪৪১ Time View

ঢাকা, ৩০ জুন ২০২৬: সামাজিক সেবামূলক আন্তর্জাতিক সংগঠন রোটারী ক্লাব অব সোনারগাঁও ঢাকা-এর ২০২৬–২০২৭ রোটারি বর্ষের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। এতে বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ শাহিন উদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন।

নবগঠিত ১৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদে শহীদুল আলম সাধারণ সম্পাদক এবং আবু শাহীন কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত বোর্ড আগামী এক বছর ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে।

মোহাম্মদ শাহিন উদ্দিন দেশের ব্যাংকিং খাতের একজন অভিজ্ঞ পেশাজীবী। তিনি বর্তমানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও অ্যালামনাই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি ব্যাংকার্স ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-সহ বিভিন্ন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি ক্লাবের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রোটারির মূলমন্ত্র “Service Above Self” ধারণ করে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য তিনি সকল সদস্যের সহযোগিতা নিয়ে কাজ করবেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com