1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

কাদের: ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আ.লীগ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৮.৪১ পিএম
  • ২৮৬ Time View

আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় তিনি বলেন, ‘দেশের ওয়ার্ড পর্যন্ত সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। কোনো অপশক্তিকে ষড়যন্ত্রের সুযোগ দেয়া হবে না। কোনো সন্ত্রাসীকে জ্বালাও, পোড়াও, গাড়ি ভাঙচুর করার সুযোগ দেয়া হবে না। বিএনপির সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী কার্যকলাপের সমুচিত জবাব দেয়া হবে।’

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ও ওই বিভাগের সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, দলীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং সদর পৌরসভার মেয়রদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন পর্যন্ত রাজপথে কর্মসূচি নিয়ে মাঠে থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে কাদের বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে নানা কর্মসূচি নিয়ে। তবে বিএনপির বিরুদ্ধে কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নেবে না। তবে রাজপথও ছাড়া হবে না। 

দেশে যত রাজনৈতিক দল আছে তার ভেতরে একমাত্র আওয়ামী লীগই দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।  তিনি বলেন, সরকার গণতন্ত্রের চর্চা করেছে না বলে বিদেশিদের কাছে নালিশ করে বিএনপি। কিন্তু বিএনপি দলের মধ্যেই গণতন্ত্রের চর্চা করে না। তারা যথাসময়ে সম্মেলনও করতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, ’৭৫ এর পরে একমাত্র আওয়ামী লীগ পূর্ণ মেয়াদ দায়িত্ব পালনের পর গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর করে যাচ্ছে। আর কেউ তা করেনি। তবে ক্ষমতা হস্তান্তরে বিএনপির দাবি অনুসারে দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না।

দলের যে কোনো পর্যায়ে গঠিত নতুন কমিটিতে ত্যাগী নেতা ও তরুণদের রাখার নির্দেশ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আত্মীয়-স্বজন দিয়ে কমিটি গঠন করা যাবে না।

আওয়ামী লীগের বিরুদ্ধে যে সব অপপ্রচার করা হচ্ছে সেগুলোর জবাব দেয়ার জন্য টিম গঠন করা হবে বলেও ঘোষণা দেন তিনি। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com