1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০.৫৯ পিএম
  • ৫৬ Time View

এ.কে পালাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলায় গত এক মাসে ১৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এপ্রিল-মে দুই মাসে খুনের ঘটনায় মোট ২৭ টি মামলা হয়েছে। একই সময়ে বিভিন্ন কারণে অপমৃত্যুর শিকার হয়েছেন ১০৫ জন। এছাড়া শুধু মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। ওই মাসে কিশোর গ্যাং সদস্য ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এক মাসে বিভিন্ন অপরাধে ৬১২ টি মামলা দায়ের হয়েছে। এই মাসে ধর্ষণের ঘটনায় ১২ টি মামলা, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২৪ টি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬৬ টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৫ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক নির্মূল, মব সন্ত্রাস প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি জেলার ১০০ কিলোমিটার সীমান্ত এলাকায় হত্যা, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। তবে এ কার্যক্রম আরও গতিশীল করতে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মু. রেজা হাসান সভায় বলেন, জেলা আইনশৃঙ্খলা সহ সকল পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহবান করা হচ্ছে। আগামী আইন-শৃঙ্খলা কমিটির সভায় সব বিষয়ে তিনি উন্নতি প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com