1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১.১০ পিএম
  • ১০৮ Time View

দেশের ব্যাংকিং খাতের অভিজ্ঞ ও দূরদর্শী ব্যক্তিত্ব জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-তে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি.-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব করপোরেট ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন।

জনাব চৌধুরী ২০০০ সালে আইএফআইসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে এবি ব্যাংক এবং ২০০৪ সালে ইস্টার্ন ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন জনাব চৌধুরী কর্পোরেট পোর্টফোলিও ব্যবস্থাপনা, নন-পারফর্মিং লোন ব্যবস্থাপনা, বিশেষায়িত ইসলামী ব্যাংকিং কাঠামো গঠন এবং ডিজিটাল ট্রেড সলিউশন প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কৌশলগত দৃষ্টিভঙ্গি, নেতৃত্বগুণ, ব্যাংক ব্যবস্থাপনায় গভীর জ্ঞান এবং উদ্ভাবনী চিন্তাধারার জন্য তিনি তাঁর কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বি.কম ও এম.কম এবং পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুডিস ও ওমেগা কর্পোরেশন থেকে কমার্শিয়াল ক্রেডিট অ্যানালাইসিসে সনদপ্রাপ্ত। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ইবিএল-সিইও ও চেয়ারম্যান পুরস্কারসহ একাধিক স্বীকৃতি অর্জন করেছেন। জনাব চৌধুরী তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও আধুনিক ব্যাংকিং নীতি বাস্তবায়নের মাধ্যমে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-কে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং শীর্ষস্থানীয় শরী‘আহ-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ দৃঢ়ভাবে আশাবাদী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com