1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ জ্বালানী তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা

স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪ 

  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯.২৯ এএম
  • ১৮৬ Time View
সঞ্জয় শীল, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে ছুরিকাঘাতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জিদান সরকার (১২) গুরুতর আহত হয়েছেন। আহত জিদান সরকার ইব্রাহিমপুর সরকার বাড়ীর প্রবাসী উজ্জ্বল সরকারের সন্তান। এ ঘটনায় সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে আটক করে নবীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানিয় জনতা।
আটককৃতরা হলেন একিই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (১৩), পিতা: মোমেন মিয়া; আরাফাত হোসেন (১৩), পিতা: আকরাম হোসেন; রামিম (১৩), পিতা: মো. শাহজাহান মিয়া; এবং জিহাদ (১৩), পিতা: মো. আলাউদ্দিন।
ঘটনাটি ঘটে, সোমবার (১৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ) বিদ্যালয় চলাকালিন সময়ে। আহতের মা আয়েশা বেগম বাদী হয়ে নবীনগর থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন।
গুরুতর আহত শিক্ষার্থীর মা আয়েশা বেগম বলেন, স্কুলের ভেতরে আমার ছেলের ওপর এভাবে হামলা হবে, তা কখনো কল্পনা করিনি। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই এবং এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদুল আলম জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com