1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

৬ মাসে কৃষি খাতে ঋণ বিতরণ ১৬ হাজার ৬৭০ কোটি টাকা

  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৭.৫৫ পিএম
  • ৪৮১ Time View

করোনার ভাইরাসের পরে ঘুরে দাড়াতে শুরু করে দেশের অর্থনীতি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। বাদ যায়নি দেশের সার্বিক অর্থনীতিও। এমন পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মনযোগ বাড়িয়েছে সরকার। চলতি ২০২২-২৩ অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের কৃষি খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১৬ হাজার ৬৭০ কোটি টাকা। যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ৫৩ দশমিক ৯৩ শতাংশ। গত বছরের একই সময়ে বিতরণ করা হয় ৫১ দশমিক ০৬ শতাংশ।

চলতি অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি। গত অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিলো ২৮ হাজার ৩৯১ কোটি টাকা।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৭৫৮ কেটি টাকা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৩৮২ কোটি টাকা। এছাড়া আট বিদেশি বাণিজ্যিক ব্যাংকের কৃষি ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা রয়েছে ৭৭১ কোটি টাকা।

কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। করোনা মহামারি ও বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কৃষির গুরুত্ব ব্যাপকহারে পরিলক্ষিত হচ্ছে। তাই কৃষি খাতে প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক সচেষ্ট রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ছয় মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে লক্ষ্যমাত্রার ৫৭ দশমিক ০১ শতাংশ। গত বছরের একই সময়ে সরকারের ব্যাংকগুলো বিতরণ করেছিলো ৫৭ দশমিক ৬১ শতাংশ। দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে লক্ষ্যমাত্রার ৫২ দশমিক ০৪ শতাংশ। আগের একই সময়ে বিতরণ করেছিলো ৪৬ দশমিক ৮৯ শতাংশ।

বৈশ্বিক খাদ্য অর্থনৈতিক সংকট ও খাদ্যের পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আগামীতে খাদ্য সংকট আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন বৃদ্ধির নির্দেশনা রয়েছে। এ জন্য কৃষি ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে। এসব কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com