1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

শীতে ঘন ঘন প্রস্রাবের চাপ?

  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১২.৩৯ পিএম
  • ২৭৫ Time View

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে জীবনযাপনেও পরিবর্তন আসে। শীতে অনেকের প্রস্রাবের চাপ বাড়ে। ঘন ঘন প্রস্রাব এ সময় বিরক্তির কারণও বটে। অনেকে দুশ্চিন্তায় পড়েন ডায়াবেটিস হলো কিনা? জানতে চিকিৎসকের শরণাপন্ন হন। কিছু নিয়ম মানলে কমানো যায় প্রস্রাবের চাপ।

এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের মেডিকেল অফিসার ও সার্জন ডা. মুহাম্মদ জাফর ইকবাল বলেন-

শীতকালে এই সমস্যা অনেকেরই হয়। গরমে আমরা অনেক বেশি পরিমাণ পানি পান করলেও সেগুলো ঘাম ও প্রস্রাবসহ নানা পথে বের হয়ে যায়। শীতকালে ঘাম হয় না। ফলে শরীর থেকে পানি বের হওয়ার একমাত্র উপায় মূত্রত্যাগ। তাই শীতকালে বারবার প্রস্রাবের বেগ পায়। 

তিনি আরও বলেন, ঘন ঘন প্রস্রাব হলেই ডায়াবেটিস ভাবার কিছু নেই। গরমে যেখানে ৩-৪ লিটার পানি পান করা প্রয়োজন, শীতে একটু কমিয়ে ২.৫ লিটার পানি পান করা যেতে পারে। এতে প্রস্রাবের চাপ কমবে। 

তিনি আরও বলেন, আমরা পানি ছাড়াও শীতকালে শরীর গরম রাখা কিংবা ঠান্ডার জন্য মধু মিক্সড লেবু পানি পান করি। বারবার চা কফি পান করি। এসব কারণেও প্রস্রাবের বেগ হয়। এ ধরনের পানীয় কম পান করলে আরাম পাওয়া যাবে। 

তবে আলসেমি করে প্রস্রাব আটকে না-রাখার ব্যাপারে সতর্ক করে এই বিশেষজ্ঞ জানান, কোনোভাবেই প্রস্রাব আটকে রাখা যাবে না। এতে নানান ধরনের ক্ষতি হতে পারে। প্রস্রাব আটকে রাখলে ব্যথা হওয়াসহ কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে।

শীতে কি ধরনের খাবার প্রস্রাবের চাপ বাড়ায় এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ ডা. জাহানারা আক্তার সুমি বলেন, সাধারণত বলা যায়, অতিরিক্ত লিকুইড খাবার অতিরিক্ত প্রস্রাবের জন্য দায়ী। কিন্তু বিষয়টি এত সহজ নয়। এর সঙ্গে আরো অনেকগুলো কারণ জড়িত। খাবারের পুষ্টি উৎপাদানের তারতম্য বা ভিন্নতার উপরও অনেক সময় প্রস্রাবের পরিমাণ নির্ভর করে ।

যেমন খাবারের মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে এর মধ্যে কিছু উপাদান প্রস্রাবের পরিমাণ বাড়ানোর জন্য কাজ করে। উচ্চ ডায়েটারি সোডিয়ামসমৃদ্ধ খাবার, ক্যাফেইনেটেড পানীয় যেমন কফি, কার্বনেটেড পানীয় যেমন কোক, স্প্রাইট  বা এলকোহলসমৃদ্ধ পানীয় প্রস্রাব বাড়ায়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com