1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

সরকারি কলেজের অধ্যক্ষদের কক্ষে বসবে সিসি ক্যামেরা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ১২.০৬ পিএম
  • ২৬২ Time View

ঢাকা শহরের সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি বাস্তবায়নে মাউশি কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় (জানুয়ারি) এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সভাপতি সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবনায় বলা হয়— প্রতিটি সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে কুশল বিনিময়ের লক্ষ্যে অধ্যক্ষ মহোদয়গণের কক্ষ সিসিটিভি ক্যামেরায় আওতায় আনার প্রয়োজনীয়তা রয়েছে। এ পর্যায়ে তিনি পাইলটিং ভিত্তিতে ঢাকা শহরের সরকারি কলেজগুলোর অধ্যক্ষ মহোদয়গণের কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার লক্ষ্যে একটি কমিটি গঠনের আহ্বান জানান। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে একটি ধারণাপত্র তৈরি করে মহাপরিচালকের কাছে দাখিল করার আহ্বান জানানো হয়।

পরে মাউশির কলেজ শাখা-১ এর উপ-পরিচালককে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com