ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি নরসিংদীতে ৬০ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে।
গত বুধবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত বিমা দাবির চেক বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের মাঝে ওই টাকার চেক হস্তান্তর করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক বিলকিস নাহার, পরিচালক এএসএম মঈনউদ্দীন মোনেম প্রমুখ।