1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৮.৪২ পিএম
  • ২৪২ Time View

আগামী ১১ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে। রীতি অনুযায়ী আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার ফলাফল প্রকাশে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য সময় উল্লেখ করে প্রস্তাব পাঠিয়েছে কমিটি।

জানা গেছে, আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে ফলাফল প্রকাশের জন্য আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়ারি উল্লেখ করা হয়েছে। এ প্রস্তাব মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। পরে প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী ফলাফল প্রকাশের দিন চূড়ান্ত হবে।

পরীক্ষা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ইতোমধ্যে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন শেষ হয়েছে। এখন ফলাফল প্রকাশের জন্য পরবর্তী প্রক্রিয়া চলছে। আমরা ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছি।

২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয় ৬ নভেম্বর। বিষয়ভিত্তিক তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ ডিসেম্বর। এরপরে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয় ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হয় ২২ ডিসেম্বর। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। দেশের ৯ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com