1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ঋণ পরিশোধে শ্রীলঙ্কাকে আরও ৬ মাস সময় দিল বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৮.১৫ পিএম
  • ২৫৫ Time View

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০২১ সালে শ্রীলঙ্কাকে তিন মাসের মধ্যে ফেরতের শর্তে ২০ কোটি ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ। তবে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ায় ঠিক সময়ে এ ঋণ ফেরত দিতে পারেনি লঙ্কান সরকার। সর্বশেষ চলতি বছরের মার্চের মধ্যে এ ঋণ পরিশোধের কথা থাকলেও তা প্রায় অনিশ্চিত। এমতাবস্থায় ঋণ পরিশোধে শ্রীলঙ্কাকে আরও ছয় মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।

নতুন মেয়াদ বাড়ানোতে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে সময় পেল অর্থনৈতিক দুর্দশায় ধুঁকতে থাকা দক্ষিণ এশিয়ার দেশটি।

চলতি মাস জানুয়ারি, আগামী ফেব্রয়ারি ও মার্চ মাসে একটি করে কিস্তি পরিশোধের কথা ছিল শ্রীলঙ্কার। এর আগে ২০২২ সালের মে মাসে এক বছর সময় বাড়ানো হয়েছিল।

তবে গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আইএমএফের বার্ষিক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছিলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি নাগাদ দেশটি ঋণ ফেরত দেওয়া শুরু করতে পারবে।

তবে সেই ঋণ ফেরত দেওয়ার সম্ভাবনা দেখা না দেওয়ায় ফের আরও ছয় মাস সময় বাড়ানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মুখপাত্র মেজবাউল।

বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে শ্রীলঙ্কা ২০২১ সালে বাংলাদেশের শরণাপন্ন হয়। ২০ কোটি ডলার ধার দিয়ে সে সময় বন্ধুপ্রতীম দেশটির পাশে দাঁড়ায় বাংলাদেশ।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক দেশটিকে ২৫ কোটি ডলার ঋণ দেওয়ার অনুমোদন দিলেও পরে কয়েক কিস্তিতে ২০ কোটি ডলার দেয় ‘কারেন্সি সোয়াপের’ মাধ্যমে।

ওই ঋণ পরিশোধের কথা ছিল তিন মাসের মধ্যে। লাইবর রেটের সঙ্গে ২ শতাংশ যোগ করে সুদের হার নির্ধারণ করা হয়েছিল। তবে শ্রীলঙ্কা তা দিতে পারেনি। এরপর দেশটির অর্থনীতি আরও নাজুক হয়ে এক পর্যায়ে তা দেউলিয়া হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com