1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

শিক্ষামন্ত্রী: শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১.৪০ পিএম
  • ২৮৯ Time View

নতুন শিক্ষাক্রমে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। দ্রুত চাকরি পেতে হলে কারিগরি শিক্ষাগ্রহণ করতে হবে।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। 

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার বিতরণ এবং একুশ শতকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয় শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ কারিগরি থেকে শিক্ষা শেষ করার পর অনার্স-মাস্টার্স করতে চায়, সেটার সুযোগ রেখেই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এমন মানুষ গড়ে তোলাই হলো স্মার্ট বাংলাদেশ।

দীপু মনি বলেন, আগামী দিনে আমরা জেলায় জেলায় বোমাবাজি চাই না। ১০০ সেতু ও রাস্তার উদ্বোধন চাই। হাওয়া ভবন আর খোয়াব ভবন চাই না। দেশকে এগিয়ে নেয়া যদি দেশপ্রেম হয়, তাহলে শেখ হাসিনাকে আগামীবার ভোট দেয়াও দেশপ্রেম হবে।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে, সৎ ও মানবিক হয়ে গড়ে উঠতে হবে। কোনো শিক্ষার্থীর জীবন যেন শেখ রাসেলের জীবন না হয়। সেই লক্ষ্যে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com