1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

পণ্য আমদানিতে ব্যবসায়ীদের ডলার সহায়তা দিবে চার ব্যাংক

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৬.২০ পিএম
  • ২৬১ Time View

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে রমজানে দেশে পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী এলসি খোলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠকে অনির্ধারিত এজেন্ডায়  এই পরামর্শ দেন গভর্নর। এ সংক্রান্ত নির্দেশনা সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জানানো হয়েছে। যা আগে থেকে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারে ব্যবসায়ীরা।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রমজানে সয়াবিন এবং পাম তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের মেয়াদ আরো চার মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬-এর উপধারা ১-এর প্রদত্ত ক্ষমতাবলে ২০২২ সালের মার্চের এসআরও সংশোধন করে এ মেয়াদ বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানান, চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বৈঠকে পণ্য আমদানিতে ডলার সহায়তা চেয়েছেন। এর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন গভর্নর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com