1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশ্যে উপ-প্রধানমন্ত্রীকে ধমকালেন পুতিন

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ৮.৪২ পিএম
  • ২৫১ Time View

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরোভকে প্রকাশ্যে ধমকিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১১ জানুয়ারি) ভার্চ্যুয়ালি বছরের প্রথম সরকারি বৈঠকে বসেন পুতিন। সেখানেই নিজের মেজাজ হারান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, নতুন বিমান তৈরি এবং কেনার বিষয়টি বিলম্ব হওয়ায় উপ-প্রধানমন্ত্রী ডেনিস মানতুরোভকে শাসিয়েছেন তিনি। ডেনিস মানতুরোভ উপ-প্রধানমন্ত্রী ছাড়াও রাশিয়ার বাণিজ্য মন্ত্রীর দায়িত্বে আছেন।

পুতিনের সেই বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা টাস নিউজ। সেই ভিডিওতে শোনা যায় রুশ প্রেসিডেন্ট বলছেন, ‘অনেক দেরি হচ্ছে। এটি অনেক সময় নিচ্ছে। আপনি কি ভুল বোঝাচ্ছেন? কখন (বিমান কেনার) চুক্তি স্বাক্ষরিত হবে?’

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অর্থনৈতিক পরিস্থিতি সচল রাখায় সরকারের অন্যান্য মন্ত্রীদের ধন্যবাদ জানাচ্ছেন পুতিন। কিন্তু মানতুরোভ কথা বলার সময় বার বার তাকে থামিয়ে কথা বলছিলেন তিনি। মানতুরোভ প্লেন, হেলিকপ্টার এবং জাহাজ কেনার পরিকল্পনার বিষয়ে কথা বলছিলেন।

একটা সময় পুতিনকে অভিযোগ করে বলতে শোনা যায়, ‘এই ৭০০ প্লেন, সঙ্গে হেলিকপ্টার…প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এখনো কিছু কিছু প্রতিষ্ঠান প্লেন নির্মাণের অর্ডার পায়নি।’

উপ-প্রধানমন্ত্রী মানতুরোভ ২০১২ সাল থেকে পুতিনের একজন ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের সঙ্গে একাধিকবার বিভিন্ন সফরে যেতে দেখা গেছে তাকে।

পুতিনের ধমক খেয়ে মানতুরোভ জানান, তার মন্ত্রণালয় সেন্ট পিটার্সবার্গে হেলিকপ্টার নির্মাণের বিষয়ে কাজ করছে। আগে এসব হেলিকপ্টার ইউক্রেনে তৈরি করা হতো। তিনি আরও জানান, দ্রুত এসব কাজ সম্পন্ন করতে সবার সঙ্গে কাজ করবেন তিনি। তবে তার এ জবাবে সন্তুষ্ট হতে পারেননি পুতিন।

তিনি মানতুরোভকে নির্দেশ দিয়ে বলেছেন, ‘না, এটি এক মাসে মধ্যে করুন। আমরা কি ধরনের পরিস্থিতিতে আছি আপনি বুঝতে পারছেন না? এক মাসের মধ্যে এটি সম্পন্ন করতে হবে।’

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com