1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

ব‌রিশাল রেঞ্জের ডিআই‌জি: কালের বিবর্তনে হা‌রিয়ে যা‌চ্ছে খেলা তা পু‌লিশ তা ফি‌রিয়ে আনছে

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ব‌রিশাল রেঞ্জের ডিআই‌জি এস.এম আক্তারুজ্জামান বলেন, বিগত সময়ের থেকে পু‌লিশ খেলাধুলাসহ সামা‌জিক অন্যান্য কর্মকাণ্ডে অনে‌ক এ‌গিয়ে যাচ্ছে। যেমন-কাবা‌ডিসহ কিছু ট্র্যাডিশনাল গেম, কালের বিবর্তনে যা হা‌রিয়ে যা‌চ্ছে, সেগুলো পু‌লিশই আবার ফি‌রিয়ে আনছে।

আমরা সকল ধরনের খেলাধুলায় মনোযোগি। প্রধানমন্ত্রীও পু‌লিশের জন‌্য আলাদা স্পোর্টস কমপ্লেক্স করার চিন্তা করেছেন। সেটি হলে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় আরও গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখতে পারবে।

বুধবার (১১ জানুয়া‌রি) সকালে নগদ এর সহযোগিতায় জেলা পু‌লিশের আয়োজনে ‌আন্তঃ‌জেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এ সব কথা বলেন তি‌নি।

 ডিআই‌জি বলেন, আজকের মতো ভবিষ‌্যতেও আপনারা থা‌কবেন আমাদের পাশে। খেলাধুলার জন‌্য মাঠের স্বল্পতা থাকায় আমাদের এ মাঠে আমাদের ছেলেদের পাশাপা‌শি বা‌হিরের ছেলেরাও খেলাধুলা করছে। আমরা এ মাঠ‌টিকে আগের থেকে অনেক উন্নত করে‌ছি, ভ‌বিষ‌্যতেও এ ধারা অব‌্যাহত থাকবে।

জেলা পু‌লিশ সুপার ওয়া‌হিদুল ইসলা‌ম-‌বি‌পিএম এর সভাপতিত্বে এতে বিশেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছিলেন, ব‌রিশাল রেঞ্জের অ‌তি‌রিক্ত ডিআই‌জি মো. ফারুক উল হক-‌পি‌পিএম, নগদ লি‌মিটেডের এক্সটার্নাল অ‌্যাফেয়ার্স ডি‌ভিশনের প‌রিচালক লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী, অ‌তি‌রিক্ত প‌রিচালক এম মাহবুব আলম-‌পি‌পিএম, ব‌রিশাল জেলা ক্রিড়া অ‌ফিসার হুসাইন আহমাদ।

এ টুর্নামেন্টে ছয় জেলার ৬টি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর সদস‌্যদের এক‌টিসহ মোট ৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম‌্যা‌চটি পিরোজপুর ও ঝালাকা‌ঠি জেলা পু‌লি‌শ দলের মধ্যে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com