1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

মেডিকেলে সিজিপিএ পদ্ধতি বাতিল

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ১১.১২ এএম
  • ২১৮ Time View

কয়েক দিন ধরে ‘ক্যারিঅন’ পুনর্বহাল ও ‘সিজিপিএ’ বাতিলের দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ক্যারিঅন বাতিল ও সিজিপিএ পদ্ধতি চালু করা হয়েছে। এতে তাদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। অযৌক্তিক এ সিদ্ধান্ত থেকে না সরে আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

এর পরেই মঙ্গলবার বিএমডিসিতে আয়োজিত এক সভায় মেডিকেল কলেজের পরীক্ষা ব্যবস্থায় নতুন করে প্রণীত ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করে পুরোনো ‘ক্যারিঅন’ বহালের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন বলেন, মেডিকেল কলেজের পরীক্ষায় আগের ‘ক্যারিঅন’ পদ্ধতি বহাল থাকছে। ‘সিজিপিএ’ পদ্ধতি বাতিল করা হয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি।

সম্প্রতি মেডিকেল শিক্ষা ও পরীক্ষা সংশোধনের উদ্যোগ নেয় বিএমডিসি। ‘ক্যারিঅন’ পদ্ধতি বাতিল করে সাধারণ শিক্ষার মতো সিজিপিএ গ্রেডিং চালুর সিদ্ধান্ত নেয় মেডিকেল শিক্ষার নিয়ন্ত্রক সংস্থাটি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভাবনা আমলে নিতে রাজি নয় প্রতিষ্ঠানটি। তাদের দাবি, চিকিৎসা শিক্ষার সার্বিক ভালোর দিক বিবেচনা করে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের চিন্তাভাবনাকে অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com