বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
লিনডে বিডির ১০০% নগদ লভ্যাংশ ঘোষণা শাহজালাল ইসলামী ব্যাংকের ১৩% নগদ লভ্যাংশ ঘোষণা বাংলাদেশ জাতীয় জাদুঘর ও “জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর”-এ দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের অভিযোগে মানববন্ধন, ব্যানার ছিনিয়ে নেওয়ার ঘটনার নিন্দা ও কঠোর তদন্ত-দাবি ট্রাস্ট ব্যাংক পিএলসি’র SICIP-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ২য় ব্যাচ উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতি, বিসিআইয়ের সদস্য হলো বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বঙ্গজ লিমিটেড সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কালিয়াতে প্রস্তুতিমুলক সভা

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২০২ Time View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে এ পরোয়ানা জারি করেছেন ইরাকের বিচার বিভাগীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাউন্সিলের প্রেসিডেন্ট ফায়িক্ব জাইদানের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-মনিটর।

কাসেম সোলাইমানি ও আবু মাহদি মুহান্দিস সিরিয়া ও ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে তাদের হত্যা করে মার্কিন বাহিনী। ইরানের জেনারেল কাসেম সোলাইমানি সে সময় রাষ্ট্রীয় অতিথি হিসেবে ইরাক সফরে এসেছিলেন। অবশেষে ওই হত্যাযজ্ঞের তিন বছর পর ইরাকের বিচার বিভাগ ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন।

ইরাকের বিচার বিভাগীয় সর্বোচ্চ কর্তৃপক্ষ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট ফায়িক্ব জাইদান বলেছেন, ট্রাম্প নিজেই দুই শীর্ষ কমান্ডারকে হত্যার নির্দেশ দেয়ায় তাদের হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার ‘অপরাধে’ তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। জাইদান আরও বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধ জয়ের খ্যাতিমান কমান্ডারদের হত্যার করা ছিল এমন কাপুরুষোচিত অপরাধ যার কোনো আইনি ভিত্তি নেই।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পকে গ্রেফতারের নির্দেশ এ জন্য গুরুত্বপূর্ণ যে এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্র সরকার নিজেদের সন্ত্রাসবিরোধী বলে দাবি করলেও বাস্তবে তারা সন্ত্রাসবিরোধী লড়াইয়ের নায়ক ও বীরদের হত্যা ও সন্ত্রাসীদেরই পক্ষে কাজ করছে। ইরাকি বিচার বিভাগের এ নির্দেশ দেশটির বিচার বিভাগের স্বাধীনতা ও শক্তিমত্তাও তুলে ধরেছে।

ট্রাম্পকে গ্রেফতারি পরোয়ানা জারির ইরাকি নির্দেশ মূলত ইরানি বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে দেয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের আন্তর্জাতিক বিষয় শাখার উপপ্রধান কাশেম গারিবাবাদি জেনারেল সোলাইমানি ও তার সহযোগীদের হত্যার ঘটনা তদন্তে ইরাক ও ইরানের সহযোগিতার কথা তুলে ধরেছেন।

গারিবাবাদি বলেছেন, দুদেশের এ সংক্রান্ত যৌথ কমিটি এ বিষয়ে তথ্য ও দলিল-প্রমাণ বিনিময় করে আসছে। ফলে এ সংক্রান্ত তদন্ত আগের চেয়েও বেশি পরিপূর্ণ হচ্ছে। ইরানের মানবাধিকার সংস্থা ও বিচার বিভাগ সোলাইমানি হত্যার ঘটনায় ৯৪ জন মার্কিন কর্মকর্তা জড়িত বলে উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS