1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

সোনার দামে নতুন রেকর্ড

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ৫.৪৪ পিএম
  • ২২৯ Time View

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে বেড়েই চলছে সোনার দাম। দেশটিতে গত কয়েকদিনে বাড়তে থাকা এ দাম আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, এদিন সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬০০ রুপি ছুঁয়েছে। পাকিস্তানে এর আগে কখনো সোনার দাম এত বাড়েনি। অন্যদিকে ১০ গ্রামের সোনার বারের দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৬১ হাজার ৬৯৪ রুপি।

অল-পাকিস্তান সারাফা জেমস এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (এপিএসজিজেএ) বরাতে জিও জানিয়েছিল, এদিন প্রতি ভরি সোনার দাম ৯০০ রুপি বৃদ্ধি পায়।

অবশ্য রেকর্ড ভাঙার পর আবার কিছুটা শীতল হতে শুরু করেছে সোনার বাজারের উত্তাপ। টানা দুইদিন আবার অল্প অল্প করে কমেছে দাম।

শনিবার (৭ জানুয়ারি) সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৭০০ রুপিতে নেমে আসে। আর ১০ গ্রাম সোনার বারের দাম দাঁড়ায় ১ লাখ ৫৭ হাজার ৪৯৩ রুপি।

মূলত ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান কমতে থাকায় সোনার দাম এরকম অস্বাভাবিক বেড়েছে। পাকিস্তানি স্বর্ণ ব্যবসায়ীদের আশঙ্কা এ দাম ২ লাখ রুপি ছুঁতে পারে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক পাওনারদের ৬ থেকে ৮ বিলিয়ন ডলারের প্রবাহ পাকিস্তানের সোনার বাজারে বিস্ফোরণ ঘটাবে।

পাকিস্তানে ডলারের বিপরীতে রুপির দাম কমতে থাকায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য সোনার দাম আরও কমেছে বলে জানিয়েছে জিও নিউজ।

সূত্র: জিও টিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com