1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

বাণিজ্য মেলায় সেরা ইলেকট্রনিক্স স্টলের পুরস্কার পেল ওয়ালটন

  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৬.১৭ পিএম
  • ৭৬০ Time View

শেষ হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ডিআইটিএফ’ এর ২৬তম আসর। এবারের  মেলায় শৈল্পিক ডিজাইনের প্যাভিলিয়ন তৈরি করেছিল দেশের ইলেকট্রনিক্স ওয়ালটন। মেলাত সেরা ইলেকট্রনিক্স স্টলের পুরস্কার জিতে নিলো দেশের এই সুপার ব্র্যান্ডটি।

সোমবার (৩১ জানুয়ারি ) রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে  ডিআইটিএফ-২২ এর সমাপনী অনুষ্ঠান আয়োজন করে। এতে সেরা ইলেকট্রনিক্স স্টল ক্যাটাগরিতে ওয়ালটনকে প্রথম পুরস্কার দেয় আয়োজক সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

অনুষ্ঠানের প্রধান অতিথি পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হাত থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান প্রকৌশলী তাপস কুমার মজুমদার ও ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার প্রকৌশলী আনিসুর রহমান মল্লিক।

এসময় তাদের হাতে সেরা ইলেকট্রনিক্স স্টলের সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইপিবি’র ভাইস-চেয়ারম্যান এএইচএম আহসান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ূন কবীর, ওয়ালটনের মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমূখ।

ওয়ালটনের ডিএমডি মো. হুমায়ূন কবীর বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মেলা চীনের কুনমিং ফেয়ারের আদলে আয়োজন করা হয় ডিআইটিএফ-২২। তাই আন্তর্জাতিক ওই মেলার সঙ্গে সাদৃশ্য রেখে এবং করোনা সংক্রমন বিস্তার প্রতিরোধের বিষয়টি বিবেচনা করে ওয়ালটন স্টলে বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়। শুধুমাত্র ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের ইনোভেটিভ ও অত্যাধুনিক সব প্রযুক্তির ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স, আইটি ডিভাইস ও এক্সেসরিজসহ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, বাণিজ্য মেলায় সেরা ভ্যাটদাতার পুরস্কার চালুর পর থেকে বিগত টানা ১৪ বছর প্রথম পুরস্কার অর্জন করেছে ওয়ালটন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com