1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা প্রদানে ইউসিবি ফাউন্ডেশন-পিআইএফ বাংলাদেশের সমঝোতা

  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৭.২৩ পিএম
  • ২৮৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের প্রত্যন্ত অঞ্চলের স্নাতক পর্যায়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ও নবায়নযোগ্য বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে ইউসিবি ফাউন্ডেশন। ইউসিবির সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এটি প্রদান করা হবে। এ বৃত্তির আওতায় প্রতি মাসে ৪০০০ টাকা পাবেন শিক্ষার্থীরা।

বুধবার (৪ জানুয়ারি) ইউসিবি প্রধান কার্যালয়ে এ ব্যাপারে পিআইএফ বাংলাদেশ (পে ইট ফরওয়ার্ড)-এর সঙ্গে ইউসিবি ফাউন্ডেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফাউন্ডেশনের পক্ষে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান ও পিআইএফ বাংলাদেশ এর পক্ষে সংস্থার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদহোসেন এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান, ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট এ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদ, পিআইএফের বাংলাদেশের চেয়ারম্যান অসীম কুমার রায়, কোষাধ্যক্ষ ও সমন্বয়ক মো. ইকবাল হোসেইন ভুঁইয়া সহ বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন,সমাজের অনগ্রসর মানুষের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কল্যাণ সাধন করা ইউসিবির অন্যতম উদ্দেশ্যে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের ভবিষ্যত প্রজন্মকে বিকশিত করতে দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদানের এই উদ্যোগ। স্বনির্ভর জাতি গড়ে তোলার ক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগকে ফলপ্রসূ করতে ইউসিবি ফাউন্ডেশনও অগ্রনী ভূমিকা পালন করে এসেছে। কারণ শিক্ষাখাতে বিনিয়োগ ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ। টাকার অভাবে যেসব শিক্ষার্থী লেখাপড়া চালিয়ে যেতে পারে না, তাদের সহায়তা করতে পারলে তারা জাতির কল্যাণে অবদান রাখতে পারবে।

উল্লেখ্য, ইউসিবি ফাউন্ডেশন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর একটি দাতব্য উদ্যোগ যার মাধ্যমে বিভিন্ন কল্যাণমূলক খাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। পক্ষান্তরে পিআইএফ ’বাংলাদেশ (পে ইট ফরওয়ার্ড), সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে সহায়তাকারী একটি উল্লেখযোগ্য সংস্থা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com