1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি

অপরাধে জড়িয়ে কুয়েত ছাড়লো ৩ হাজার ৫০০ বাংলাদেশি

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৬.৫৭ পিএম
  • ২৮৭ Time View

এক বছরে বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যর দেশ কুয়েত। তাদের মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন ৩ হাজার ৫০০ জন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইংরেজি দৈনিক কুয়েত টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২২ সালে মাদক সেবন ও বেচাকেনা, মারামারি, চুরি, মাদক তৈরি, পতিতাবৃত্তি, আকামার মেয়াদ উত্তীর্ণ এবং আইন লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

বিভিন্ন দেশে ফেরত যাওয়া প্রবাসীদের মধ্যে ১৭ হাজার পুরুষ এবং ১৩ হাজার নারী। নিজ দেশে ফেরত আসা পুরুষ প্রবাসীদের মধ্যে ৬ হাজার ৪০০ জন ভারতীয়, ৩ হাজার ৫০০ জন বাংলাদেশি এবং ৩ হাজার মিশরীয় নাগরিক। নারীদের মধ্য ৩ হাজার ফিলিপিনো, ২ হাজার শ্রীলঙ্কান, ১ হাজার ৭০০ ভারতীয় এবং ১ হাজার ৪০০ জন ইথিওপিয়ান নাগরিক।

প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের জনসংখ্যায় ভারসাম্য ও দেশটির শ্রমবাজারে অতিরিক্ত প্রবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া চলতি বছরও দেশটির শ্রমবাজারে প্রবাসী নাগরিকদের ভারসাম্য আনতে প্রয়োজনে আরও প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে পারে দেশটির সরকার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com