1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Title :
চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সূচক বাড়লেও লেনদেন কমেছে

  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৫.১২ পিএম
  • ৫৭৬ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (০২ ফেব্রুয়ারি) উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কমেছে।

জানা গেছে, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.১৫ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে সাত হাজার ১৬.৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ৬.৫০ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪.২০ পয়েন্ট বা ০.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৩.৯৯ পয়েন্টে এবং দুই হাজার ৫৯২.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ এক হাজার ২৬৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৬ কোটি ৫৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০৪টির বা ৫৩.৫৪ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১২৬টির বা ৩৩.০৭ শতাংশের এবং ৫১টি বা ১৩.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৫.৩৪ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৬৭.৮৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আজ সিএসইতে ৫৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com