1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়

  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৯.৪১ পিএম
  • ৪৭ Time View

সুজন চন্দ্র দাস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলার ৬১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

রোববার (১১ অক্টোবর) দাউদকান্দি সদরের ‘মারুফ ভিলা’য় আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং পূজামণ্ডপের নেতাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমসহ দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং মেঘনা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির নেতারাও অংশ নেন।

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের প্রত্যাশায় আয়োজিত এ মতবিনিময়ে পূজামণ্ডপের প্রতিনিধিরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com