1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২.০৬ পিএম
  • ৫৯ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), ভিমরুল্লাহতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি মো. মুছাব্বেরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ প্রশিক্ষণার্থীদের মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি বিদেশে গিয়ে দেশের সার্বিক কল্যাণ ও উন্নয়নে অবদান রাখারও সুযোগ সৃষ্টি হবে।

তিনি প্রশিক্ষণার্থীদের মাদক, অন্যায়, মারামারি, হানাহানি ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পরামর্শ দেন। সবার সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।

 এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com