1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন Financial Statement of Nahee Aluminum Composite Panel PLC ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস

পররাষ্ট্রমন্ত্রী: বিদেশে বসে অপপ্রচার করলেই ব্যবস্থা

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ২.৪৭ পিএম
  • ৪৮৫ Time View

বিদেশে অবস্থান করে কেউ দেশ বা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালালে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, এরইমধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতদের এ বিষয়ে তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার চিন্তিত নয় বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নির্বাচনের নিয়মেই হবে। সময়মতো এবং সুষ্ঠুভাবে হবে। এখানে সব দল আসলে ভালো, কেউ না আসতে চাইলে না আসবে।

মন্ত্রী বলেন, আপনারা জানেন, দেশে আগে ফ্রড ভোট হতো। একবার ১ কোটি ২৩ লাখ লোক ভুয়া ভোট দিয়েছে। এখন ওটা বন্ধ। ফ্রডগিরি করতে পারবেন না। দেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যাতে এরা ভালোভাবে নির্বাচন করতে পারে। সুতরাং সেখানে সব দল আসলে ভালো আর যারা আসবে না, আসবে না।

‘আমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে,’ যোগ করেন ড. মোমেন। 

গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকটা পাগলা বলল ১০ ডিসেম্বরের পর নতুন সরকার হবে। পাগল ছাড়া এটা কেউ বিশ্বাস করে নাই। বাংলাদেশের মানুষ বোকা না।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com