রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চট্টগ্রাম রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম, সে অফিস যাতায়াত করেন ল্যান্ডক্রুজারে জামায়াতে ইসলামী ১১ দলীয় কেন্দ্রীয় নেতাদের আগমনে জনসমুদ্রে পরিনত কেরানীগঞ্জ জোট-ভোটে ডিজিটাল প্রচারণায় ব্যস্ত রাজনীতির মাঠ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত অগ্নিপরীক্ষা — ইলিয়াস হোসেন মাঝি জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এক ভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগের উদ্দ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নানান আয়োজনে বনভোজন অনুষ্ঠিত ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

রাষ্ট্রপতি: পুলিশের ভূমিকা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২০৪ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ঐতিহ্যবাহী ও প্রাচীন প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশের ভূমিকা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ উপলক্ষে সোমবার (২ জানুয়ারি) দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে তিনি বাংলাদেশ পুলিশের বর্তমান ও প্রাক্তন সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ সপ্তাহ ২০২৩ এর সার্বিক সাফল্য কামনা করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর কালজয়ী আহ্বানে তাৎক্ষণিক সাড়া দিয়ে পুলিশের সদস্যরা ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগণ শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি-এ মন্ত্রে দীক্ষিত হয়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পেশাদার ভূমিকা বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। কোভিড-১৯ মহামারিকালে পুলিশের কার্যক্রম দেশব্যাপী প্রশংসিত হয়েছে। করোনাকালে জীবন উৎসর্গ করেছেন অকুতোভয় অনেক পুলিশ সদস্য। তিনি দেশ ও জনগণের কল্যাণে জীবন উৎসর্গকারী সেসব পুলিশ সদস্যদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান পরিবর্তনশীল বিশ্বে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ ও ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে। অপরাধের ধরন ও কৌশলে প্রতিনিয়ত ঘটছে নানা পরিবর্তন। অপরাধীরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের সাইবার অপরাধ সংঘটিত করছে, যা মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

তিনি আশা প্রকাশ করেন, এক্ষেত্রে বাংলাদেশ পুলিশ আরও বেশি উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে। সরকার বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। ফলে বাংলাদেশ পুলিশ আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।  

রাষ্ট্রপতি প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ অধিকতর পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS