1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

যেসব নেতাকে নতুন বছরের শুভেচ্ছা জানাবেন না পুতিন

  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৮.১৮ পিএম
  • ২৩৩ Time View

অবন্ধুসুলভ আচরণ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানকে নতুন বছরের শুভেচ্ছা পাঠাবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের নতুন বছর এবং ছুটির শুভেচ্ছা জানিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র বলেন, রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ দেশ তুরস্ক, সিরিয়া, সার্বিয়া, নিকারুগুয়া, কিউবা, চীন, ভারত, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, হাঙ্গেরি, ব্রাজিল, বলিভিয়া, দক্ষিণ ওশেতিয়া, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, বেলারুশ, আর্মেনিয়া, আজারবাইজান এবং জর্জিয়ার আবখাজিয়ার নেতাদের নতুন বছর ও ছুটির শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।

ক্রেমলিনের পক্ষ থেকে, বিশেষ করে তুরস্কের কথা উল্লেখ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পুতিন। আন্তর্জাতিক কঠিন পরিস্থিতির মধ্যেও তুরস্ক-রাশিয়ার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলেও জানায় রুশ প্রেসিডেন্টের দফতর।

পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং বন্ধুত্বহীন দেশের নেতাদের নতুন বছরের শুভেচ্ছা জানাবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com