1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায়না যুক্তরাষ্ট্র

  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৪৫ পিএম
  • ৫০৫ Time View

প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান ও পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোনও ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না। ঢাকা-ওয়াশিংটনের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) নিউ ইয়র্কের কুইন্স এলাকায় এক রেস্টুরেন্টে তহবিল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গ্রেগরি ডব্লিউ মিকস বলেন, আমরা নিশ্চিত করতে চাই, আমরা বাংলাদেশের বিরুদ্ধে নয়। আমরা এখনও দেশটির সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।

মিকস একজন প্রখ্যাত আইনজীবী, ১৯৯৮ সাল থেকে তিনি মার্কিন ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি এবং ২০২১ সাল থেকে পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনও অবরোধ আরোপ করছি না। আমরা একটি সংস্থার কতিপয় ব্যক্তির ওপর অবরোধ আরোপ করেছি, সম্পূর্ণ সংস্থার ওপর নয়। আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।

বাংলাদেশের অভ্যান্তর ও বাইরে থেকে কিছু মানুষ লবিং করছে আরও কর্মকর্তা ও রাজনীতিবিদের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করতে জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাদের কথায় এটি করব না… এটি সম্ভব না। আমরা সবকিছু খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নেব।’

মিকস বলেন, মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য ইস্যুগুলো দেখতে তিনি এ বছর বাংলাদেশ সফরে আসবেন। তার আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সঙ্গে কথা বলব। প্রয়োজন হলে আমরা বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসে একটি শুনানির আয়োজন করব

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com