1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

পুতিন: রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করতে চায় পশ্চিমারা

  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬.৩০ পিএম
  • ৫০৫ Time View

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ‘বিচ্ছিন্ন’ করার পশ্চিমা প্রচেষ্টার কঠোর সমালোচনা করে করেছেন। জাতীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে তিনি বলেন, ইউক্রেনে তার আক্রমণের লক্ষ্য ‘রাশিয়ার জনগণকে একত্রিত করা।’ খবর এএফপি’র।

এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাবর্ষণের এক দিন পর কিয়েভের বাসিন্দারা রোববার ক্রিসমাস পালন করেছে।

ওই সাক্ষাতকারে পুতিন ইউক্রেনীয় ও রুশরা অভিন্ন মানুষ এমন যুক্তি তুলে ধরতে ‘ঐতিহাসিক রাশিয়া’ ধারণাটি ব্যবহার করেন। রাশিয়ার প্রেসিডেন্টের এমন যুক্তি কিয়েভের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করে এবং ইউক্রেনে তার ১০ মাসের আক্রমণকে ন্যায্যতা দেয়।

তিনি বলেন, এক্ষেত্রে রাশিয়ার ‘ভূ-রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্য ক্রেমলিনকে ‘বিচ্ছিন্ন’ করা।

পুতিন আরো বলেন, ‘বিভক্ত করুন এবং জয় করুন, এটিই তারা সর্বদা অর্জন করতে চেয়েছে এবং এখনো করতে চাইছে।’

তিনি বলেন, ‘তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য ভিন্ন। রাশিয়ার জনগণকে একত্রিত করাই আমাদের এই ধারণার লক্ষ্য।
পুতিন বলেন, তার সরকার ‘সঠিক পথে আছে। সরকার আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করছে।’

তিনি আবারো বলেন, মস্কো আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে যে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে সে ব্যাপারে জানতে চাইলে তিনি বিচলিত নন বলে জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি দেওয়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করে পুতিন বলেন, ‘অবশ্যই আমরা এটি ধ্বংস করবো। এসবের শতভাগই ধ্বংস করা হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com