1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

পুতিন: ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৭.২৭ পিএম
  • ২৭৬ Time View

ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে বলে রুশ প্রেসিডেন্ট জানান। খবর রয়টার্সের।

রোববার (২৫ ডিসেম্বর) রুশ টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেকের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে বিষয়টি এখন তাদের ওপরই নির্ভর করছে, আমাদের ওপর নয়।’

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে সবচেয়ে মারাত্মক এবং ১৯৬২ সালে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে মস্কো ও পশ্চিমা দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের সূত্রপাত হয়।

রাশিয়া বলছে, তাদের সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা লড়াই করবে। অন্যদিকে, ইউক্রেন বলেছে, ২০১৪ সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়াসহ প্রতিটি রাশিয়ান সেনাকে তাদের সব অঞ্চল থেকে বহিষ্কার না করা পর্যন্ত তারা বিশ্রাম নেবে না।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস এই মাসে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, বেশির ভাগ সংঘাতই আলোচনার মাধ্যমে শেষ হয়, তবে সিআইএ-র মূল্যায়ন হলো, যুদ্ধ শেষ করার জন্য আলোচনার বিষয়ে রাশিয়া এখনও আন্তরিকভাবে প্রস্তুত নয়।

এদিকে বড়দিনে ইউক্রেনের জনগণকে রাশিয়ার হামলায় ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় দিবাগত রাতে দেয়া ভিডিও ভাষণে এ আহ্বান জানান তিনি।

এ ছাড়া জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জন করতে মূল্য দিতে হয়। কিন্তু দাসত্বের মূল্য অনেক বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ছবি দেখিয়ে তিনি বলেন, ‘বিশ্বকে অবশ্যই দেখতে হবে এবং বুঝতে হবে আমরা কত খারাপ রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com