1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা

লটারিতে ৪৩ কোটি টাকা জিতলেন গাড়ি চালক

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৮.১০ পিএম
  • ২৬৫ Time View

ভারতীয় যুবক অজয় ওহুলা উপার্জনের জন্যে চার বছর আগে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে। সেখানে কাজ করেন ট্যাক্সি চালক হিসেবে।

যে অজয় স্বপ্নেও কখনো কল্পনা করেননি কোটি টাকার মালিক হবেন, রাতারাতি সেই অজয় এখন বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি টাকার মালিক। এক লটারির টিকিট তাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুবাই গিয়ে অজয় এক গহনার দোকানে গাড়ির চালক হিসেবে কাজ করা শুরু করেন। তার মাসিক বেতন মাত্র ৩২০০ দিরহাম। তার বন্ধু লটারিতে পুরষ্কার পাওয়ায় তিনিও শখ করে টিকিট কাটেন। কিন্তু সেই টিকিটেই যে তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তা তিনি কল্পনাও করেননি।

লটারির পুরস্কার ঘোষণার পর অজয় বলেন, আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে জ্যাকপট পেয়েছি। সম্প্রতিই আমার এক বন্ধু লটারিতে ৭ হাজার ৭৭৭ দিরহাম পেয়েছিল। তার অ্যাকাউন্টে টাকা আসার পর আমার বিশ্বাস হয় এবং আমিও টিকিট কাটি। এই প্রথম আমি লটারির টিকিট কেটেছিলাম। আর তাতেই এই পুরস্কার। 

অজয় জানান, এই বিপুল পরিমাণ টাকা দিয়ে পরিবারের জন্য একটি বাড়ি কেনা ও নিজের একটি নির্মাণ সংস্থা খুলবেন তিনি। তবে নিজের পাশাপাশি গরিব মানুষদেরও সাহায্য করবেন বলে জানিয়েছেন অজয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com