1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০.৪৩ পিএম
  • ২৮০ Time View

চুয়াডাঙ্গা জেলার শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। বুধবার ২৪ ডিসেম্বর রাতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন মহোদয় চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা ও আলোকদিয়া ইউনিয়নের মাথাভাঙ্গা আশ্রয়ন প্রকল্প এলাকায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

চলমান শীত মৌসুমে দরিদ্র ও অসচ্ছল মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সরকার সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে। শীতের তীব্রতা বাড়লে যাতে কেউ কষ্টে না থাকে, সে লক্ষ্যেই জেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com