1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

ই-সিম চালু করল বাংলালিংক

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫.৩৩ পিএম
  • ২৯৬ Time View

সিমকার্ডের ব্যবহার ছাড়াই সব ধরনের ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন বাংলালিংক গ্রাহকরা। এরই লক্ষ্যে ই-সিম ব্যবস্থা চালু করেছে মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বাংলালিংকের প্রধান কার্যালয়ে ই-সিমের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের অন্য সদস্যরা।

এ বিষয়ে চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ‘একটি ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা স্মার্ট সলিউশনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরো সহজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ই-সিমের মাধ্যমে গ্রাহকরা আমাদের সংযোগ ও ডিজিটাল সেবাগুলো আরো স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য আমাদের অত্যাধুনিক বিভিন্ন সুবিধা নিয়ে আসার প্রচেষ্টাও প্রতিফলিত হয়।

ই-সিম গ্রাহকদের আরো স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাংলালিংকের সংযোগ ব্যবহারের সুযোগ দেবে। গ্রাহকরা তাদের ই-সিমের সুবিধাযুক্ত হ্যান্ডসেটে একই সঙ্গে দুটি সিম প্রোফাইল ব্যবহার করতে পারবেন। এছাড়া ই-সিমের সঙ্গে একটি সিম কার্ডও ব্যবহারের সুযোগ থাকছে। দেশের যেকোনো বাংলালিংক সেন্টারে গিয়ে গ্রাহকরা ই-সিমে মাইগ্রেট করতে পারবেন। সেবাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ ওয়েবসাইটে: https://www. banglalink.net.।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এরই মধ্যে অপারেটরদের জন্য ই-সিম অনুমোদন করেছে। তবে কিছুসংখ্যক মডেলের ডিভাইসেই ই-সিম ব্যবহার করা যাবে। প্রচলিত সিম কার্ডের চেয়ে ই-সিম ব্যবহারের অনেক সুবিধা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com