1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স

ব্র্যাক ব্যাংক ও ইউসিবি অ্যাসেটের কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি

  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ৬.০৯ পিএম
  • ৪৭৮ Time View

ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একটি কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে। গত ২৬ জানুয়ারি প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়।

এ চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড ‘ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ড’ পরিচালনার জন্য ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট-কে কাস্টোডিয়াল সার্ভিস প্রদান করবে।

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রিফাত উল্লাহ খান এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এস এম রাশেদুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংক এর ট্রানজেকশন ব্যাংকিং এর সিনিয়র ম্যানেজার খান মোহাম্মদ ফয়সল ও অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার মো: আজমল হাসান জাহিদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তানজিম আলমগীর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ইভিপি অ্যান্ড হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো: সেকান্দার-ই-আজম এবং দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com