1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার

  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৮.৪৩ পিএম
  • ৩৩০ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার। এর মধ্যে সরকার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ওপর গুরুত্ব দিচ্ছে।

সোমবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা ব্লক ও রাশিয়ার যুদ্ধ-সংক্রান্ত নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার প্রভাবে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে। ফলে খাদ্যদ্রব্যের দাম সবার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি, পরিবহনসহ সবকিছুর দাম বাড়ানো হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের উৎপাদন বাড়াতে হবে এবং সেগুলো সংরক্ষণ করতে হবে, যাতে আমাদের দেশ কোনো বিপদে না পড়ে।’

সংরক্ষণ সক্ষমতার বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার চাল মজুদের জন্য বেশ কিছু আধুনিক গোডাউন স্থাপন করেছে।

তিনি বলেন, ‘এখানে উৎপাদিত খাদ্য সামগ্রীর জন্য এই ধরনের গোডাউন জরুরিভাবে প্রয়োজন।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দিন মিয়া বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

১৯৯৮ সালে বাংলাদেশ সরকারের জারি করা একটি অধ্যাদেশের মাধ্যমে গাজীপুরের সালনায় দেশের ১৩তম বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বিএসএমআরএইউ প্রতিষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com