1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ভারতের বিহারে মদপানে মৃত্যু বেড়ে ৬৫

  • আপডেট : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ১.১৩ পিএম
  • ২৪০ Time View

ভারতের বিহার রাজ্যে বিষাক্ত মদপানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ খবর নিশ্চিত করেছে। 

এনডিটিভি জানায়, গত বুধবার (১৪ ডিসেম্বর) বিহারের সারান জেলার ছাপড়া অঞ্চলের কয়েকটি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবৈধ মদের ওপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকে এ ধরনের মৃত্যুর সর্বশেষ বড় ধরনের দুঃখজনক ঘটনা এটি।

পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষাক্ত মদপানই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একই অভিযোগ মৃতদের পরিবারের সদস্যদেরও।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার বিধানসভায় তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘বেআইনি অ্যালকোহল পান করে কেউ মারা গেলে তার কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না।’ অন্যান্য জায়গায় যেখানে কোনো নিষেধাজ্ঞা নেই, সেখানেও অহরহ বিষাক্ত মদ পান করে মানুষ মারা যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

নীতীশ কুমার বলেন, বিষাক্ত মদ পান করে মারা যাওয়ায় শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশের মানুষ। এছাড়া হরিয়ানা, উত্তর প্রদেশ—যেখানেই যান, গল্প একই। প্রচুর মানুষ বিষাক্ত মদ পান করে মারা যাচ্ছে।

গতকাল তিনি ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, যেসব বিষয়ে রাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, সেসব বিষয়ে নাগরিকদের আরও সচেতন হওয়া উচিত।

এদিকে বিহারের এই ট্র্যাজিক ঘটনাকে কেন্দ্র করে বিহার সরকার ও রাজ্য পুলিশের প্রধানকে উদ্দেশ্য করে নোটিশ পাঠিয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন। এক বিবৃতিতে মানবাধিকার কমিশন বলেছে, ২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিহারে অ্যালকোহল বিক্রি ও পান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা জটিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com