1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

কিয়েভে হামলার জন্য আরও ২ লাখ সেনা প্রস্তুত রাশিয়ার

  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ১২.৫১ পিএম
  • ২৯৭ Time View

২০২৩ সালের শুরুর দিকে রুশ বাহিনী নতুন করে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা করতে পারে। এই লক্ষ্যে দুই লাখ সেনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে ক্রেমলিন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ জেনারেল ভ্যালেরি জালুঝনি।

বৃহস্পতিবার প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্টে প্রকাশিত সাক্ষাৎকার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ এ দাবি করেন।

গত ৩ ডিসেম্বর প্রভাবশালী গণমাধ্যম দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ। প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৩ সালের শুরুর দিকে রাজধানী কিয়েভে নতুন করে রুশ হামলার আশঙ্কা করছেন তিনি।

জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেন, রাজধানী কিয়েভ আবারও রুশ হামলার লক্ষ্যবস্তু হবে।

তিনি বলেন, এখন ‘খুব গুরুত্বপূর্ণ কৌশলগত একটি কাজ হলো রিজার্ভ তৈরি এবং যুদ্ধের জন্য প্রস্তুত করা। যা ফেব্রুয়ারিতে সংঘটিত হতে পারে, মার্চে সর্বোত্তম এবং জানুয়ারির শেষে সবচেয়ে খারাপ ভাবে সংঘটিত হতে পারে।’

তিনি আরও বলেন, রাশিয়া প্রায় দুই লাখ নতুন সেনা প্রস্তুত করছে। আমার কোনো সন্দেহ নেই যে তারা কিয়েভে আরও হামলা করবে। আমরা সব হিসাব করে ফেলেছি – আমাদের কত ট্যাংক, আর্টিলারি দরকার এবং আরও অনেক কিছু।

জালুঝনির মতে, একের পর এক অপমানজনক ব্যর্থতার পর রাশিয়ান সেনারা গত অক্টোবর মাস থেকে জ্বালানি অবকাঠামোতে বোমাবর্ষণ করছে কারণ আগামী মাসগুলোতে আরও বিস্তৃত পরিসরের আক্রমণের জন্য ‘তাদের সম্পদ সংগ্রহের সময় প্রয়োজন’।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এই কমান্ডার-ইন-চীফ বলেন, আমি জ্বালানি বিশেষজ্ঞ নই, তবে আমার কাছে মনে হচ্ছে- আমরা একটি কিনারায় আছি। কারণ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে বিদ্যুৎ গ্রিড ধ্বংস করে দেওয়া ‘সম্ভব’ ছিল।

সূত্রঃ এএফপির

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com