1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

ভারতের বিহারে মদপানে ২৪ জনের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৫.৩০ পিএম
  • ২০৬ Time View

বিষাক্ত মদপানে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় পুলিশ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বুধবার (১৪ ডিসেম্বর) পুলিশের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনটিতে বলা হয়, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে বিষাক্ত মদকেই মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে। একই অভিযোগ করেছে মৃতদের পরিবারও।

স্থানীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক জনক সিং এ মৃত্যুর জন্য নিতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। তার দাবি, মৃতদের মধ্যে তিনজন তার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সংবাদমাধ্যমকে এ বিধায়ক বলেন, রাজ্যে প্রায়ই বিষাক্ত মদ খেয়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করছেন না। এর জন্য বিহারের রাজ্য সরকারকেই দায়ী করা হবে। কারণ, মূখ্যমন্ত্রী নিতীশ বলেছিলেন, এমন কোনো ঘটনা ঘটলে তার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আদতে কিছুই হচ্ছে না।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com