1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

শাদের মরুভূমিতে মিলল ২৭ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৫.১৭ পিএম
  • ২১১ Time View

২৭ অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উত্তরমধ্য আফ্রিকার দেশ শাদের মরুভূমিতে পাওয়া গেছে, তারা তৃষ্ণায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।

আইওএম বলেছে, এই অভিবাসন প্রত্যাশীরা একটি পিকআপ ট্রাকে করে ১৭ মাস আগে শাদের মধ্যাঞ্চলীয় শহর মুসোরো ছেড়েছিল বলে জানা গেছে।

“ধারণা করা হচ্ছে পিকআপটি গভীর মরুভূমিতে হারিয়ে যায়, পরে যান্ত্রিক সমস্যার কারণে অকেজো হয়ে পড়ে আর পরবর্তীতে তৃষ্ণায় অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়,” বলেছে তারা।

এই ২৭ অভিবাসন প্রত্যাশীর মধ্যে চার জন শিশু।

চারদিকে স্থলবেষ্টিত দেশ শাদের সঙ্গে উত্তরে লিবিয়ার সীমান্ত আছে। আফ্রিকার অনেক অভিবাসন প্রত্যাশী এই সীমান্ত পার হয়ে ভূমধ্যসাগরের তীরে পৌঁছানোর চেষ্টা করে। শাদের বিশাল এলাকা সাহারা মরুভূমির অংশ যেখানে জনবসতি বিরল।

আইওএম জানিয়েছে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সাহারা মরুভূমি পার হওয়ার চেষ্টাকালে পাঁচ হাজার ছয়শরও বেশি মানুষ মারা গেছে ও নিখোঁজ হয়েছে এমন তথ্য নথিভুক্ত করেছে তারা। চলতি বছর এ পর্যন্ত ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

২০১৪ সাল থেকে এ পর্যন্ত শাদে ১১০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে অনেক মৃত্যুর তথ্য নথিভুক্ত না হওয়ায় মৃতের সংখ্যা আরও বেশি হবে বলে ধারণা সংস্থাটির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com