1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

কাদের: পঁচাত্তরের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান

  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৭.১৪ পিএম
  • ৩৩৬ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৭৫ এর মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। সংবিধানের পঞ্চম সংশোধনীতে বঙ্গবন্ধু হত্যার বিচার হবে না- এমন আইন করে তিনি সেই মাস্টারমাইন্ডের পরিচয় দিয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের মহাথির, আমাদের মহাবীর। ৭৫ এর ১৫ আগস্ট যার শরীর ক্ষত হয়েছিল ঘাতকের বুলেটে। জাতি সেই কলঙ্কের কথা ভোলেনি। সেদিন যদি বঙ্গবন্ধু হত্যা না হতো, তাহলে আরেকটি চক্র জিয়াউর রহমানকে হত্যার সাহস পেত না।’

ওবায়দুল কাদের বলেন, ভাগ্যক্রমে ৭৫-এ শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন। তাদের হত্যা করার জন্য ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়েছে। এর মাস্টারমাইন্ড তারেক রহমান। সেই বিএনপির মুখে বড় বড় কথা শোভা পায় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগে বসন্তের কোকিলের প্রয়োজন নেই। দলের নামে কেউ অপকর্ম করবেন না। মনে রাখবেন সাধারণ মানুষ ভয়ে আপনাদের কিছু বলে না। সাধারণ মানুষের পাশে যান।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা করেছে।

এর আগে মঙ্গলবার সাড়ে বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং মুজিবুর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com